• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৮ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেণ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস প্রশিক্ষণের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন , এতে বলা হয় দেশের ৩৫ দশমিক ৩ শতাংশ মানুষ বা ৩ কোটি ৭৮ লাখ মানুষ ধূমপান বা তামাকজাত দ্রব্যে আসক্ত। দেশে তামাকজনিত রোগে বছরে এক লাখ ৬১ হাজার লোক মারা যায় এবং তামাকজনিত রোগের চিকিৎসায় সাধারণ মানুষের প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয় হয়। এছাড়া দেশের মোট মৃত্যুর ৬৭% শতাংশ অসংক্রামক রোগের কারণে হয়। এই অসংক্রামক রোগের পেছনে তামাকের ব্যবহার বহুলাংশে দায়ী। আইন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, শিশুপার্ক ও খেলাধুলার স্থান হতে একশত মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষেধ। তামাকজাত দ্রব্য অথবা সিগারেট ফেরি করে বা ভ্রাম্যমান দোকানের মাধ্যমে বিক্রি করা যাবে না। সিগারেটের বিজ্ঞাপন প্রচার ও নাটক-সিনেমার দৃশ্যে ধূমপান ও মাদক গ্রহনের দৃশ্য প্রদর্শন করা নিষিদ্ধ। পাবলিক প্লেস, গণপরিবহন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ‘ধূমপানমুক্ত এলাকা’ সাইন বোর্ড স্থাপনা না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর্থিক জরিমানার মুখোমুখি হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচর্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায়, কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, জেলা ক্রিড়া কর্মকর্তা আরিফ আহমেদ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর জামাত আলী, ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার এসএম শফিউল ইসলাম, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈনুল আলম বুলবুল, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নাসির উদ্দীন বিশ্বাসসহ সকল টাস্কফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category