• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত ইজিবাইক চালকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত ইজিবাইক চালকের মৃত্যু
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত ইজিবাইক চালকের মৃত্যু

মেহেরপুরে একটি বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত যাত্রীবাহী ইজিবাইকের চালক রফিকুল ইসলাম মারা গেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত রফিকুল ইসলাম মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার জলিল শেখের ছেলে। এর আগে সকালে মেহেরপুর-ফতেপুর সড়কে কায়েমকাটা মোড়ের অদূরে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় এক শিশু ও নারীসহ চারজন গুরুতর আহত হন।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে রফিকুল উজলপুর থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে কায়েমকাটা মোড়ের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উজলপুরগামী একটি বেপরোয়া গতির (ঢাকা মেট্রো-ট ২২-১৭১৩) নম্বরের একটি খালি ট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ভেতরের যাত্রীরা রক্তাক্ত জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে আহতদের মধ্যে ইজিবাইক চালক রফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই চালক ট্রাকটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করে। তবে সংঘর্ষের কারণে ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় তেল সংকটের কারণে চালক ট্রাকটি উজলপুর কুঠিপাড়া বাজার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে সদর থানা পুলিশ ট্রাকটি হেফাজতে নেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category