• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয় থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা মোকলেছুর রহমান স্বপন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জেল- জুলুম, গ্রেফতার ও মামলা দিয়ে যুবদলের নেতাকর্মীদেরকে রাজপথের আন্দোলন থেকে দমানো যাবেনা। এক যুগেরও বেশি সময় থেকে জনগণের উপর চাপিয়ে থাকা জুলুমবাজ অবৈধ এসরকার গুম, খুন, হামলা ও গায়েবী মামলার ইতিহাস সৃষ্টি করেছে।

বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, সাবেক ছাত্রনেতা ইকবাল, হাসানুর রহমান বিট্টু, হাসানুজ্জামান বিপলু, যুবদল নেতা আশাদুল ইসলাম, শফিকুল ইসলাম, ফারদুল, ফুর্তি, মিছেল, সোহাগ, সালমান, মুজিবনগর উপজেলা যুবনেতা সিরাজ, আনোয়ার, ইদ্রিস সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category