• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে জেলা পরিষদের হলরুমে ৪০ জন নারীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহা. আব্দুস সালাম।

এসময় তিনি বলেন, আমরা অন্যান্য প্রশাসনের পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে অনগ্রসর এবং ক্ষতিগ্রস্থ পরিবার যারা নিজেদের কর্মসংস্থান করে আয় উপার্জনের মধ্যদিয়ে সংসার চালাতে পারেন এমনি একটি অবস্থার মধ্যদিয়ে আপনাদের পরিবারকে সক্রিয় করা এবং আপনাদের কর্মসংস্থানের মধ্যদিয়ে পরিবারকে স্বচ্ছল করে গড়ে তোলার নিমিত্তে জেলা পরিষদ সব সময় আপনাদের পাশে আছে।

উচ্চমান সহকারী শাহিন ইকবালের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে, সহকারি প্রকৌশলী মজিদুর রহমান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান আজিমুল বারী মুকুল, সদস্য ইমতিয়াজ হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category