মেহেরপুরে জেলা ছাত্র শিবিরের উদ্দ্যোগে ছাতা বিতরণ
মেহেরপুরে জেলা ছাত্র শিবিরের উদ্দ্যোগে সড়ককের নিরাপত্তায় নিয়োজিত ১শত জন পুলিশ, আনসার ও বিএনসিসি সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) বেলা ১টার দিকে ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শহরের কোর্টমোড়, হোটেল বাজার, বড়বাজার ও কলেজ মোড় এলাকায় কর্মরত পুলিশ ও আনসারদের হাতে ছাতা তুলে দেওয়া হয়।
এসময় জেলা ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক সাইদুর রহমান, শহর সাথী শাখার বকুল আলী,খালিদ হাসান তুহিন, আমির হামজা, হৃদয়সহ প্রমুখ উপস্থিত ছিলেন।