• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
মেহেরপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব অনুষ্ঠিত
মেহেরপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব অনুষ্ঠিত

জুলাই গণ অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব “যুক্তি দিয়ে জাগো” অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর ডিবেটিং ফোরামের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কক্ষে বির্তক অনুষ্ঠিত হয়।

এ উৎসবে সভাপতিত্ব করেন মেহেরপুর ডিবেটিং ফোরামের আহবায়ক রিদুওয়ানুল হক মুজাহিদ। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর একেএম নজরুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খেজমত আলী মালিথা। ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং তারুণ্যের বুদ্ধিবৃত্তিক বিকাশে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান–এর স্মরণে এবং তরুণ প্রজন্মকে সেই ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ করতেই এই বিতর্ক উৎসবের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। মেহেরপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিতর্ক উৎসবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category