• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন
মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

“উন্নত ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যে মেহেরপুরে র‌্যালী,আলোচনা সভা, সহায়ক উপকরণ ও পুরস্কার বিতরণ মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে এই উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর উপজেলা শিশু পরিবারের তত্ত্বাবধায়ক জাকির হোসেন।

পরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, সহায়ক উপকরন ও সমাজসেবা দপ্তরে কর্মরত কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ সহ মোটরসাইকেল প্রদান করা হয়। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শহরে একটি র‌্যালী বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category