• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
মেহেরপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মেহেরপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডঃ সৈয়দ এনামুল কবির। জেলা ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক সাকরিয়া হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নিসংযোগ কিভাবে মোকাবেলা করতে হবে, অগ্নিদগ্ধ এলাকা থেকে কিভাবে মানুষকে বাঁচাতে হয় ও ভূমিকম্প হলে মানুষের করনীয় এসবের উপর মহড়া প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category