• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

মেহেরপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
মেহেরপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

মেহেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানা পুলিশের একটি টীম রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে তাদের আটক করে।

এরা হচ্ছে- শহরের স্টেডিয়াম পাড়ার মুকুল হোসেনের ছেলে সুইট মাহমুদ (২৮) ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবু বক্করের ছেলে আশিকুর রহমান(২৭)। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় গত ২৮ শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে একটি মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category