• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
মেহেরপুরে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
মেহেরপুরে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর মৎস্য অধিদপ্তরের যৌথ উদ‍্যোগে ভৈরব নদীতে অভিযান চালিয়ে ৩০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় মেহেরপুর সদর উপজেলার বন্দর এলাকায় ভৈরব নদীতে থাকা ৫০ ফিটের ৩০ টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভৈরব নদীতে প্রতিনিয়তই চায়না দুয়ারী জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরা হয় এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অন‍্যদের মধ‍্যে জেলা মৎস্য অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন, মেহেরপুর সদর থানার এস আই মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৫০ ফিট সাইজের ৩০ টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে নদীর পাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category