• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
মেহেরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

মেহেরপুর গাংনীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ সাহিদুল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক সাহিদুল ইসলাম সাহারবাটি গ্রামের আ. খালেকের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  সকাল ৮টার দিকে সাহারবাটি গ্রামের দক্ষিণপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক রফিকুজ্জামান, রুহুল আমিনসহ একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে সাহিদুল ইসলামের সেমিপাকা বসতবাড়ির খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। আটক সাহিদুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category