• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে খাদে পড়ে যাওয়া বাস আট ঘন্টা পর উদ্ধার

Reporter Name
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
মেহেরপুরে খাদে পড়ে যাওয়া বাস আট ঘন্টা পর উদ্ধার
মেহেরপুরে খাদে পড়ে যাওয়া বাস আট ঘন্টা পর উদ্ধার

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ইউ-টার্ন নেওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়া কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসটি আট ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে দিনভর ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের প্রচেষ্টায় রাত আটটার দিকে বাসটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার কুষ্টিয়া লোকাল কাউন্টার থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ‘বিসমিল্লাহ পরিবহন’ (কুষ্টিয়া-জ ০৪-০০৩২) নামের একটি বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাড়িটি ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ রাস্তার অনেকটা জায়গা দখল করে ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করে।

এ সময় ট্রাকটির সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে বাসচালক গাড়িটি রাস্তার একেবারে বামে চেপে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আকস্মিকভাবে একটি ইজিবাইক বাসের সামনে চলে আসে। ইজিবাইকটিকে বাঁচাতে সড়কের পাশের নরম মাটিতে বাসের চাকা নেমে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যে বাসটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতর থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং অন্তত ১৫ জন যাত্রী রক্তাক্ত হন।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুর্ঘটনাকবলিত বাসের জানালা-দরজা ভেঙে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category