• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে কৃষি জমির উপর বিজিবি ক‍্যাম্প তৈরী প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে চাঁদবিল গ্রামবাসী। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে চাঁদবিল ৭১ নং মৌজায় বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহন বন্ধের দাবিতে মানববন্ধন করেন চাঁদবিল গ্রামবাসী।

চাঁদবিল গ্রামবাসী আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী ও শরিফুল ইসলাম বকুল।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় কৃষি কাজই তাদের একমাত্র অবলম্বন। ইতিপূর্বে এই প্রধান সড়কের পাশে একাধিক প্রতিষ্ঠান তৈরী হওয়ায় এলাকার কৃষকদের একমাত্র সম্বল ৪ ফসলী আবাদী জমি প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছে। যে জমিগুলো রয়েছে তা অধিগ্রহণ করে বিজিবি ক‍্যাম্প তৈরী হলে এলাকার অনেক কৃষকদের না খেয়ে দিন পার করতে হবে।

তাই কৃষি কাজের জন্য সামান্য পরিমাণ যে জমি অবশিষ্ট রয়েছে তা যেন কোনভাবেই অধিগ্রহন না করা হয় সে জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি একান্তভাবে কামনা করেন বক্তারা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, সজিব আলী, আশরাফ আলী, আবুল কালাম, জাকের আলী, শরিফুল ইসলাম, মতিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category