• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে কৃষক দলের মিছিল ও স্মারকলিপি প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে কৃষক দলের মিছিল ও স্মারকলিপি প্রদান
মেহেরপুরে কৃষক দলের মিছিল ও স্মারকলিপি প্রদান

কৃষি এবং কৃষকের স্বার্থে মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্পের কার্যক্রম চলমান রাখার দাবিতে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর জেলা কৃষকদল।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বক্তব্যে তারা বলেন কৃষকদের ন্যায্য মূল্যে সার বিতরণ করতে হবে। কৃষকদের মাঝে বীজ বিতরণ অনিয়ম যে অনিয়ম হয়েছে তা জেলা প্রশাসককে খতিয়ে দেখার জন্য আহবায়ন জানান। বক্তব্যে তারা আরো বলেন, মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কার্যক্রম চলমান রাখার ঘোর দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আজিজুল হক, গাংনী পৌর কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মিরাজ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category