• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটার দিকে সরকারি মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানে আয়োজন করে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)।
সংর্বধনা আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম। জেলায় এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৮৫০ জন পরীক্ষার্থী এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্যারিয়ারে বিশেষ কৃতিত্ব অর্জনকারী বিসিএস, বিজেএসসহ ১৬ জন কে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category