• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৮ মে, ২০২৫
মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে মেহেরপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর ও মুজিবনগর উপজেলার বেশ কয়েকটি এলাকায় ঘন্টাব্যাপী ঝড়ো বাতাস বয়ে যায়। সাথে ছিল বজ্রসহ বৃষ্টি।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছগাছালি ও ফসলের ক্ষেত। বড় বড় গাছের ডাল ভেঙ্গে পড়েছে। ঝরে পড়েছে বেশিরভাগ বাগানের আম। আম সংগ্রহের সময়ে ঝরে পড়ায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বাগান মালিকরা।
এদিকে ঝড়ে গাছ গাছালি ভেঙ্গে পড়েছে বৈদ্যুতিক খুঁটির উপরে। ফলে সন্ধ্যা থেকে মেহেরপুর জেলা বিদ্যুৎ বিহীন হয়ে যায়।
ফসলের মাঠে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলা গাছ ও বোরো ধানের। বেশিরভাগ ক্ষেতের ধান মাটির সাথে নুয়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে কলা গাছ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category