• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে ওএমএস কর্মসূচির চাল বিক্রি শুরু

বির্বতন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

মেহেরপুরে হত দরিদ্র মানুষের জন্য ৩০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলার ১২ টি ওএমএস ডিলারের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চাল বিক্রি শুরু হয়।
খাদ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, শুক্র ও শনিবার ব্যতিত সপ্তাহের ৫ দিন এ চাউল বিক্রি করা হবে। প্রতিটি ডিলার পয়েন্টে প্রতিদিনি ২ মেট্রিক টন করে চাউল বিক্রি করা হবে।
জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন। এছাড়াও গাংনী উপজেলা খাদ্য গুদামের সামনে এবং মুজিবনগর উপজেলায় পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে ৩০ টাকা কেজি দরে চাউল কিনতে ভোর থেকে ডিলার পয়েন্টগুলোতে দরিদ্র মানুষের উপচেপড়া ভিড় ছিল। প্রতিদিন ৫ কেজি চালের পরিবর্তে ১০ কেজি করে দেওয়ার অনুরোধ করেছেন উপকারভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category