• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে এক সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
মেহেরপুরে এক সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে এক সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের বড়বাজার কাথুলী রোডের শাহজিপাড়ার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বেলা সাড়ে ১২ টার দিকে ফখরুল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে অধিক মূল্যে সার বিক্রয় করা ও সঠিক মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থা হিসাবে ফখরুল ট্রেডার্স সারের দোকানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক) ৪০ ধারায় অপরাধী সাব্যস্থ হাওয়ায় ফখরুল ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category