মেহেরপুর শহরের গড়পাড়া এলাকায় একটি বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইদ্রিস হাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যাক্তি সদর উপজেলার হরিরামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে প্রিন্স (১৭)।
মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামীম রেজা জানান, আমরা সংবাদ পাই যে গড়পুকুরের পূর্বপাশে একটি বাড়িতে একজন যুবক দরজা বন্ধ করে আটকে আছেন। উদ্ধার করতে দরজা ভাঙ্গার প্রয়োজন হবে এমন অনুরোধ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখি, যুবক ফাঁস নিয়ে মারা গেছেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জনান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।