• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
মেহেরপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
মেহেরপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ফিলিস্তিনি মুসলিমদের মুক্তির জন্য দোআ মোনাজাত এবং তাদের সহায়তার জন্য সারা দেশের মসজিদে মসজিদে ফান্ড গঠনের আহবানের মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন ঈদগাহে শান্তিপূর্ণ পরিবেশে সালাত আদায় করে পারস্পারিক কুশল বিনিময় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সকাল আটটায় মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসক শামীম হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

সকাল আটটায় মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে এবং একই সময়ে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার সবচেয়ে বড় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার প্রতিটি গ্রামের ঈদগাহগুলোতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category