• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে আল্লাহকে নিয়ে কটুক্তিকারীকে গণধোলাই

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে আল্লাহকে নিয়ে কটুক্তিকারীকে গণধোলাই
মেহেরপুরে আল্লাহকে নিয়ে কটুক্তিকারীকে গণধোলাই

মেহেরপুরে ধর্ম নিয়ে কটুক্তি ও ফিলিস্তিনি হামলার স্বপক্ষে পোস্টদানকারী চঞ্চল মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে হাফিজুর রহমান নামের একজনকে গণধোলাই শেষে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন চলাকালে তাকে গণধোলাই দেওয়া হয়। সে মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল। কটুক্তিকারী হাফিজুর রহমান সদর উপজেলার সহগলপুর গ্রামের বাবলু রহমানের ছেলে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে হামলার স্বপক্ষে কথা বলায় এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় চঞ্চল মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে চঞ্চলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই বক্তারা। পুলিশ চঞ্চল মাহমুদ কে ইতিমধ্যে গ্রেফতার করলেও আদালতে সর্বোচ্চ বিচারের দাবি রাখেন বক্তারা।
মানববন্ধনের সময় সেখানে উপস্থিত হয়ে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করায় হাফিজুর রহমান নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দো করে স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীরা।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ শহরের কাশারিবাজার এলাকায় গিয়ে গণধোলাই দেওয়া এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category