• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মসজিদের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
মেহেরপুরে আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মসজিদের উদ্বোধন
মেহেরপুরে আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মসজিদের উদ্বোধন

মেহেরপুরে আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মসজিদের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) আছরের নামাজ আদায় শেষে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামে মসজিদটির উদ্বোধন করা হয়।

আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি ও প্রাক্তন শিক্ষক মোঃ রেজাউল বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মসজিদে আলোচনা সভার আয়োজন করেন।

এসময় তিনি বলেন, আজকে আমাদের সকলের জন্য খুব খুশির দিন। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় এই মসজিদটি নির্মাণ করা সম্ভব হয়েছে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সাধারণ সম্পাদক আল আমিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বুড়িপোতা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ, আল মাদরাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান ইমাম আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category