• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে আর কখনও প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুরে আর কখনও প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুন
মেহেরপুরে আর কখনও প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুন

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ অরুন বলেন, আমি মেহেরপুর বাসীকে কথা দিতে চাই মেহেরপুরে আর কখনো প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি হবে না। কোন মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। আমি মেহেরপুরবাসীর কাছে বিগত দিনের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাখছি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি মেহেরপুরের বর্তমান প্রশাসন যিনি নির্বাচনের সাথে জড়িত আছেন মেহেরপুরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মেহেরপুরকে শান্ত পরিস্থিতির মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাই না নির্বাচনে মানুষের প্রত্যাশা যেন ধ্বংস না হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ভোটকেন্দ্র থেকে আমরা যাব না।

মাসুদ অরুন বলেন, পরিবারের সকলকে নিয়ে পাড়ায়, মহল্লায়, গ্রামে ইউনিয়নে সবাই ঐক্যবদ্ধ থেকে দুর্গ গড়ে তোলেন। কোনো ষড়যন্ত্র যাতে আমার ভোটের অধিকার ধ্বংস করতে না পারে।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান। পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থীর চিফ এজেন্ট অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনসারুল হক, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা।

সমাবেশে মেহেরপুর ও মুজিবনগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category