• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জেলা আনসার কমান্ডার শফিউল আযমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী (বিএম)।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, চুয়াডাঙ্গা আনছার ব্যাটালিয়ন ডিঙেদহ উপ-পরিচালক খাদেমুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মেহেরপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী (বিএম) বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্ররা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। বাংলাদেশে নতুন কিছু হবে সেই স্বপ্ন বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category