• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে আগাছানশক বিষ প্রয়োগ করে গমের গাছ বিনষ্ট

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে আগাছানশক বিষ প্রয়োগ করে গমের গাছ বিনষ্ট
মেহেরপুরে আগাছানশক বিষ প্রয়োগ করে গমের গাছ বিনষ্ট

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের কিবরিয়া নামের এক ব্যক্তির ২৫ কাঠা জমির গমের গাছ আগাছানাশক বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে একই গ্রামের বেনির নেসা মাঠে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কিবরিয়া ২ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। আসামীরা হলেন, একই এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে শুকুর আলী (৫০), মৃত মোজাম শেখের ছেলে আব্দুল্লাহ (৫৮)।

এজাহার সূত্রে জানা গেছে, শুকুর আলী ও আব্দুল্লাহর সাথে কিবরিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান। শুক্রবার (১২ ডিসেম্বর) জমি দেখভালকারী জাহাঙ্গীরের মাধ্যমে খবর পেয়ে জমিতে গিয়ে দেখে সমস্ত গাছে বিষ প্রয়োগ করা হয়েছে। গাছগুলো পুড়ে বিবর্ণ হয়ে গেছে। এর আগেও আব্দুল্লাহ আমাকে বিভিন্ন সময় হুমকি দিতো। এই জমি সে চষে দেবে এবং কোনপ্রকার ফসল করলে তা বিষ দিয়ে পুড়িয়ে দেবে। পারলে তুই যা খুশি তাই করে নিস। এ ঘটনায় আমার অনুমানিক ছত্রিশ হাজার) হাজার টাকার ক্ষতি হয়েছে। তাদের মাধ্যমে আমার বড় ধরনের ক্ষয়ক্ষতি সহ ভবিষ্যতে আমার আবাদী ফসলের ক্ষতি হওয়ার আশংকা আছে।

এবিষয়ে জানতে শুকুর আলী ও আব্দুল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category