• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪
মেহেরপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মেহেরপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

রবিবার (২৩জুন) সকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়। জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমালা অর্পণ করেন। পরে সেখানে মেহেরপুর শহর আওয়ামী লীগ এবং কলেজ ছাত্রলীগের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category