• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সওজ’র সাবেক নির্বাহী প্রকৌশলী গাংনীর সেই আবু হেনা স্ত্রীসহ কারাগারে ঝিনাইদহে ফিলিং স্টেশনে উল্টো পথে তেল নিতে গিয়ে মারধরের শিকার ইউপি চেয়ারম্যান মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক-২, পলাতক-১ গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ তেল না পেয়ে দিশেহারা ঝিনাইদহের বোরো চাষিরা মেহেরপুর শিশু পরিবারে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে: আইনমন্ত্রী রাস্তায় পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মা-মেয়ে আহত পারিবারিক কলহ: বউয়ের মায়ের কামড়ে হাসপাতালে স্বামীর মা

মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক-২, পলাতক-১

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক-২, পলাতক-১
মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ আটক-২, পলাতক-১

মেহেরপুর সদর উপজেলার ফুলবাগান পাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌরসভার ফুলবাগান পাড়ায় পলাতক আসামি শুভর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ পৌর শহরের কলেজপাড়া এলাকার মাহাবুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং ফুলবাগান পাড়ার মৃত বিপুল হোসেনের ছেলে সৈকত আলী (২৩)। এ ঘটনায় একই এলাকার শুভ (২৮) পলাতক রয়েছে।

মেহেরপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সেমি-পাকা টিনশেড বাড়িতে থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজা, একটি বিদেশি মদের বোতল এবং তিনটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী। এ সময় তার সঙ্গে এসআই সঞ্জয় মন্ডল, এসআই কাজল রঞ্জন ঘোষ, এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ আরও জানায়, আটক সাব্বির হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি। একই মামলায় পলাতক আসামি শুভও অভিযুক্ত।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category