• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে অবৈধ সিগারেট জব্দ করে পাঁচ দোকানীকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিদেশি ও নকল সিগারেট বিক্রির অভিযোগে মেহেরপুরে পাঁচ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, দুপুরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার ও হোটেল বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পাঁচ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ‘মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে মেহেরপুর শহরের হোটেল বাজারে এবং বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিগারেটের মোড়ক ঠিক না থাকায় এবং বিদেশি ব্র্যান্ডের সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে বিক্রি করায় পাঁচটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।

সজল আহমেদ আরও বলেন, ‘জব্দ হওয়া সিগারেটের মধ্যে দেশে উৎপাদিত সিগারেট বারবি, ঢাকা, পিকক, এসি গোল্ড, পূর্বাণী, টপটোয়েন্টি এবং বিদেশি সিগারেট ওরিস, ডার্বি ও রয়্যাল ব্র্যান্ডের অবৈধ নকল সিগারেট রয়েছে। এর মধ্যে ৩০ হাজার শলাকা দেশে উৎপাদিত সিগারেট, ৪০০ শলাকা বিদেশি সিগারেট এবং তিন হাজার ৮০০ শলাকা নকল সিগারেট রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category