• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুর-২ গাংনী আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
মেহেরপুর-২ গাংনী আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল
মেহেরপুর-২ গাংনী আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী পরির্বতন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়নপত্র দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে নেতা-কর্মীরা স্লোগান দেন “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”, “অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল চাই”, “মিল্টন ভাইয়ের মনোনয়ন চাই”।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর জেলার অন্যতম ত্যাগী ও জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন। তাই দলের স্বার্থে তাঁকেই মনোনয়ন দিতে হবে। জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে এই আসনটি হারাতে পারে বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ওয়াহেদ বেল্টু, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category