• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশ উপস্থিততে বোমা সদৃশ বস্তু সরানোর কাজে স্থানীয় দুই ব্যক্তি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে দশ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার মেহেরপুরে মুদি ব্যবসায়ীর গেটে বোমা, চিরকুট ও কাফনের কাপড় ঝুলিয়ে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন দেশ সেরা কাবাডি খেলোয়াড় মেহেরপুরের মীর সাফি মুজিবনগর সীমান্তে শূন্যরেখায় বাবাকে মেয়ের শেষ বিদায় মেহেরপুর হাসপাতালে নতুন টেন্ডার বরাদ্দ অপরিবর্তিত রেখেই রোগীর খাবারে কাটছাট মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা সানিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে দশ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে দশ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার
মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে দশ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতের শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত পঁচাশি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা উত্তর মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১০,৩৬,৫৮৫/- (দশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত পঁচাশি) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category