• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় সীমান্ত পিলার ১৩০/৩ এস-এর শূন্য রেখার কাছে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত ব্যক্তিটি এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল। এলাকার মানুষ তাকে খাবারও দিয়েছিল। এলাকার মানুষ তাকে ভারসাম্যহীন পাগল হিসেবে জানতো। সন্ধ্যার আগে স্থানীয় লোকজন তার মরদেহ সীমান্তের শূন্য দেখায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কিছুদিন ধরে সীমান্ত এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category