• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর সরকারী মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মেহেরপুর সরকারী মহিলা কলেজে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছিল এ উৎসব। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে কলেজ অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন দুই দিনব্যাপী এ মেলার সমাপনী ঘোষনা করেন। মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন উদোক্তারা পিঠা উৎসবে স্টল দিয়ে হরেক রকম পিঠার আয়োজন করেন। কলেজ অধ্যক্ষ আবদু্ল্লাহ আল আমিন বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও স্টল দাতা শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে তাদের তৈরী পিঠা দিয়ে আপ্যায়ন করেন। অনুষ্ঠানে কলেজের বিচারক প্যানেলের বিচারের ভিত্তিতে কলেজ অধ্যক্ষ বিভিন্ন স্টলের মধ্যে সেরা স্টল দাতাদের তাদের পিঠার মান, মেহেরপুরের ঐতিহ্য ও স্বাদের উপর নির্ভর করে বিজয়ী ঘোষনা করেন ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হামিদ, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক মিরাজ হোসেন, প্রভাষক নাসির উদ্দীন ও শিক্ষক পরিষদের সহসম্পাদক ইকরামুল হাসানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category