• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুর সরকারী কলেজের বাগান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
মেহেরপুর সরকারী কলেজের বাগান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেহেরপুর সরকারী কলেজের বাগান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুর সরকারি কলেজের পিছনের আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ (আনুমানিক বয়স ৪৫) উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) দুপুর দুইটার দিকে সদর থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মরদেহটি একটি আমগাছের ডালের সাথে ঝোলানো কিন্তু বসা অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, পূজার ছুটিতে কলেজ বন্ধ ছিলো। কলেজ খোলার পর পিছনের আমবাগান থেকে বিকট দুর্গন্ধ আসলে কয়েকজন বাগানে প্রবেশ করে। বাগানের মাঝখানে একটি গাছের ডালের সাথে এক ব্যক্তির মরদেহ অধা বসা ও উলঙ্গ অবস্থায় দেখতে পান তারা। মরদেহে পচন ধরেছে ও পোকা দেখা দিয়েছে। সেটি চেনার উপায় নেই। তার পরনের লুঙ্গীটিও মরদেহের গলায় পেচানো। ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে হত্য করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবির বলেন, পূজার ছুটির কারণে কলেজ বন্ধ ছিলো। আজ দুপুরে জানতে পারলাম কলেজের পিছনে থেকে গন্ধ আসছে। পরে কয়েকজন ছাত্র পিছনের বাগানে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তারা বিষয়টি আমাকে জানালে আমি পুলিশকে অবগত করি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, সরকারী কলেজ আমবাগানের মাঝখানের একটি আম গাছের ডালের সাথে ঝোলানো অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে সেটি  উদ্ধার কওে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে তা বোঝা যাবে। এখন পর্যন্ত মরদেহর পরিচয় মেলেনি এবং ৪/৫ দিন আগে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category