• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মা ও ছেলে আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মা ও ছেলে আটক
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ মা ও ছেলে আটক

মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ায় অভিযান চালিয়ে হিরোইন সহ মা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহীনির একটি দল। আটকৃতরা হলেন, ঐ পাড়ার শিখা খাতুন (৩৯) ও ছেলে জাহিদ হোসেন (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিখা খাতুনের স্বামী মোঃ নবি (৪১)। উদ্ধারকৃত হিরোইনের পরিমান ১৩০ গ্রাম। উদ্ধার করা হয় হিরোইন মাপা একটি ডিজিটাল নিক্তি, নগদ ৬২ হাজার ৮শ ৩০ টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, শহরের ওয়াপদা পাড়ার একটি ভাড়া বাসাতে হিরোইনের কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল। এ সময় বাড়িতে ভাড়া থাকা মোঃ নবী পালিয়ে যায়। পরে একটি কক্ষের তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে একটি পোটলাই ১০০ গ্রাম ও অপর পুটলায় ৩০ গ্রাম হিরোইনসহ শিখা খাতুন ও ছেলে জাহিদকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category