• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুরে মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে তাজুল ইসলাম তাজু নামের এক মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শহীদুল্লাহ এ রায় প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্ত তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগের এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাজুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনীর ৮ (গ) ধারায় তাজুল ইসলাম তাজু এবং একই এলাকার আলফাজ হোসেনের নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৪। জি আর কেস নং ২৭৮/২০১৯। সেশন কেস নং ১২৬/২০২১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৮জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি তাজুল ইসলাম তাজু দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি আলফাজ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে কৌশলী ছিলেন এহান উদ্দিন মনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category