• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর বড় বাজার ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বানিজ্য মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বড় বাজারের ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সমস্যা সমাধানে এক বৈঠক শেষে মেহেরপুর জেলা প্রশাসকের আশ্বাসের পর আজ রবিবার দুপুর থেকে তারা ধর্মঘট স্থগিত করে দোকানপাট খুলে দেয়।

মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য বাণিজ্য মেলা বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুন্ন রাখার লক্ষ্যে প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। এরপরেই ধর্মঘট স্থগিত করে দোকানপাট খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা কেন্দ্র করে আয়োজকদের সাথে ব্যবসায়ীদের দ্বন্দ শুরু হয় গতকাল দুপুর থেকে। আয়োজকদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিতের প্রতিবাদে রাস্তায় নামে ব্যবসায়ীরা এবং দোকানপাট বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category