• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা

মুুজিবনগরে কচু ও কলাগাছ কেটে তছরুপ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
মুুজিবনগরে কচু ও কলাগাছ কেটে তছরুপ
মুুজিবনগরে কচু ও কলাগাছ কেটে তছরুপ

মেহেরপুরের মুুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর ওয়াকেলের মাঠে রাহিল বিশ্বাস নামের এক কৃষকের ১০কাঠা জমির কচু ও ২৫ কাঠা জমির কলাগাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ জুন) দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই জমির কলাগাছের মাথা কেটে বিনষ্ট করে। এতে ওই কৃষকের অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। কৃষক রাহিল বিশ্বাস উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথ পুর গ্রামের দক্ষিণ পাড়ার খেজমত বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগী কৃষক জানান, আমি দীর্ঘদিন যাবৎ ওই জমিতে চাষাবাদ করে আসছি। এবছর ৩লক্ষ টাকা খরচ করে তিনি কলা ও কচুর আবাদ করেন। পূর্ব পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা গাছগুলো কেটে দিয়েছে বলে দাবী তার। গত মঙ্গলবার সকালে ক্ষেতের কাজ শেষ করে তিনি বাড়ি যান।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে একই গ্রামের আকু্ব্বার কলাগাছ কাটার খবর দেয়। এসময় তিনি জমিতে গিয়ে দেখেন তার জমিতে আবাদকৃত ১০কাঠা জমির কচু ও ২৫ কাঠা জমির ৬শ কলাগাছ কেটে তসরুপ করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category