• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় হামিদুল হকের দাফন সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় হামিদুল হকের দাফন সম্পন্ন
মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় হামিদুল হকের দাফন সম্পন্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য হামিদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল এগারোটার দিকে সোনাপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্টের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
পরে মুজিবনগর থানা অফিসার ইনাচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে সালাম প্রদর্শন করেন।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে উপস্থিত ছিলেন ১৪ আনসার ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গার পরিচালক তরফদার আলমগীর হোসেন, আনসার ও ভিডিপি মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, ১৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম, সিএ আল-মামুনসহ মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার প্রদান শেষে মহাপরিচালকের পক্ষে পরিবারের প্রতি একটি শোক বার্তা ও দাফনকার্যের জন্য নগদ ২৫০০০/-(পঁচিশ হাজার) টাকা প্রদান করেন এবং বাহিনীর সকল সুযোগ-সুবিধা তার পরিবারের জন্য অব্যাহত থাকবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category