• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে বিষপানে তিন সন্তানের জননীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মুজিবনগরে পারিবারিক কলহের জেরে বিষপান করে শাহিনুর খাতুন (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাহিনুর খাতুন মুজিবনগর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। শাহিনুর খাতুন তিন সন্তানের জননী।

জানা গেছে গত ১ সেপ্টেম্বর স্বামী ইসমাইল হোসেনের সাথে ঝগড়ার জের ধরে শাহিনুর খাতুন বিষপান করে।

এসময় তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসা নিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) বাড়ি ফিরে আসে।

বিকেলের দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে ইসমাইলের প্রথম স্ত্রী দুই সন্তান রেখে বিষপান করে আত্মহত্যা করে। পরে ইসমাইল শাহিনুর খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category