• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুজিবনগরে বিজিবি’র অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
মুজিবনগরে বিজিবি'র অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার
মুজিবনগরে বিজিবি'র অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মুজিবনগর বিজিবি ক‍্যাম্পের একটি দল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০দিকে বিজিবি’র একটি টহল দল উপজেলার সোনাপুর গ্রামের মাঝপাড়া সীমান্তের ১০৫ /৩ এস পিলারের বাংলাদেশের অভ্যন্তরে একটি লিচু বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করে।

মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারত থেকে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে একটি ফেন্সিডিলের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল টিম অভিযান পরিচালনা করে।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ফেন্সিডিলগুলো ফেলে পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা না গেলেও তাদের ফেলে যাওয়া ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল উদ্ধারের বিষয়ে মুজিবনগর থানায় একটি জিডি করা হবে এবং ফেন্সিডিলগুলো বিজিবি সেক্টরে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category