• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে নাশকতা মামলায় উপজেলা জামায়াতের আমিরসহ ৫ জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
মুজিবনগরে নাশকতা মামলায় উপজেলা জামায়াতের আমিরসহ ৫ জন গ্রেফতার
মুজিবনগরে নাশকতা মামলায় উপজেলা জামায়াতের আমিরসহ ৫ জন গ্রেফতার

মুজিবনগরে বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামি মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী সহ ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।

রবিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমির বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে খান জাহান আলী (৪৫),মোনাখালী ইউনিয়ন জামায়াতের ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শিবপুর গ্রামের ছামছার শেখের ছেলে আসাদুল হক, (৫০), দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের শ্রমিক কল্যাণ সভাপতি গৌরিনগর গ্রামের মৃত আপে মন্ডলের ছেলে আব্দুল (৫৭)ও মফেল শেখ এর ছেলে ফরিদুল ইসলাম,এবং আজিজুল হক এর ছেলে নূর মোহাম্মদ (৫৫) কে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামি উপজেলা জামায়াতের আমিরসহ ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category