• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মুজিবনগরে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
মুজিবনগরে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
মুজিবনগরে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২১ জুলাই) সকালে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুল, ক্রেস্ট আর বিভিন্ন প্রকার উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের হাতে। মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম বদলি হয়ে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। মেহেরপুরে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব শামীম হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলে, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান রবিসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category