• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে জামায়াতের ৮ নারী কর্মী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
মুজিবনগরে জামায়াতের ৮ নারী কর্মী আটক
মুজিবনগরে জামায়াতের ৮ নারী কর্মী আটক

মেহেরপুরের মুজিবনগরে সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালীন সময়ে সাংগঠনিক বইসহ জামায়াতের ৮ নারী কর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার (৩০ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে উপজেলার গোপালনগর গ্রামের মোশারফ মাষ্টারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলেন- উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী রকেয়া খাতুন ( ৪২), শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন (২৮), মোনাখালীর গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন (৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি (৩৪), শিবপুর মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন (৩৮), রামনগর মধ্যপাড়ার দরুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন (৪৪), শিবপুর গলাকাটা পাড়ার নজরুল ইসলাম মালীতার স্ত্রী সালেহার খাতুন (৪০) এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতি (২৫)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সরকার বিরোধী গোপন বৈঠক করছেন এমন খবরের ভিত্তিতে সেখান অভিযান পরিচালন করা হয়। আটক জামায়াতের নারী নেতাকর্মীরা সরকার সম্পর্কে বিদ্বেষ বিতৃষ্ণা ও মিথ্যা রটনা ছড়িয়ে নাশকতকা সৃষ্টিসহ জনগণের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে আইনশৃংখলার অবনতি করার লক্ষে ২০/২৫ জন নারী সরকার বিরোধী সন্ত্রাস ও নাশকতা কার্যকলাপ করার উদ্যেশ্যে পরিকল্পনা ও মিটিং করছিল। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা আরো ১২/১৫ জনকে আসামি করা হয়েছে।
আটক নারী নেতা কর্মীদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category