• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ছয়টি ট্রান্সফরমারের তার চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
মুজিবনগরে ছয়টি ট্রান্সফরমারের তার চুরি
মুজিবনগরে ছয়টি ট্রান্সফরমারের তার চুরি

মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের পাশে বেগুন মাঠ থেকে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে দুটি ডিপ টিউবওয়েল। ফলে তীব্র খরার মধ্যে ৫০০ বিঘা জমির ফসল ঝুঁকির মধ্যে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে ভেতরের তামার তার চুরি করে পালিয়ে যায়। গেল ৪/৫দিন আগে একই উপজেলার নাজিরাকোনা গ্রামের মাঠ থেকে আরও ছয়টি ট্রান্সফরমার একইভাবে তামার তার চুরি হয়েছিল। আমন ধানরোপণ ও সবজি চারা রোপণের ভরা মৌসূমের ট্রান্সফরমারের তার চুরি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষীরা।ক্ষতিগ্রস্থ ডিপটিউবওয়েল মালিক শরিফুল ইসলাম জানান, ছয়টি ট্রান্সফরমার কিনতে চার লাখ টাকার উপরে খরচ হবে। পল্লী বিদ্যুত থেকে বিনামূল্যে পাওয়ার সুযোগ না থাকায় তাকেই কিনতে হবে। তার পক্ষে ট্রান্সফরমার কেনার সাধ্য না থাকায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category