• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মুজিবনগরে কীটনাশক ব্যবসায়ীর ছেলে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
মেহেরপুর পুলিশের সফল অভিযান, ৫ ঘন্টা পর অপহৃত যুবক মাহিদ উদ্ধার
মেহেরপুর পুলিশের সফল অভিযান, ৫ ঘন্টা পর অপহৃত যুবক মাহিদ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কীটনাশক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

অপহৃত যুবকের নাম মাহিদ হোসেন। মাহিদ মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারী) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মাহিদ তার দুই বন্ধু একই গ্রামের আজিজুলের ছেলে রিয়াদ এবং ইলিয়াসের ছেলে জুনায়েদ নিজ গ্রাম বাবুপুরে ফেরার উদ্দেশ্যে কোমরপুর বাজার থেকে রওনা দেন। পথিমধ্যে কোমরপুরের মশিউর রহমানের ইটভাটার নিকট অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের অপহরণ করে।

অপহরণকারীরা তাদের তিনজনকে জোরপূর্বক মাঠের ভেতরে নিয়ে যায়। পরে রিয়াদ ও জুনায়েদকে তারা ছেড়ে দিলেও মাহিদকে নিয়ে যায়। অপহরণের পর থেকেই পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছেন।

এ ঘটনায় মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত মাহিদকে উদ্ধার করতে সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category