• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর
মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় জান্নাতি খাতুন নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে মহাজনপুর এলাকার মহসিন মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতি মহাজনপুর গ্রামের কারিগর পাড়ার শিল্টনের মেয়ে এবং স্থানীয় মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বিকেলে জান্নাতির বাবা শিলটন আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন। জান্নাতিও তার বাবার পেছনে পেছনে হাঁটছিল। এসময় মহসিন মার্কেটের কাছাকাছি পৌঁছালে সদরপুকুর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক সামনে থাকা একটি ট্রলিকে সাইড দিতে যায়। এ সময় ইজিবাইকটি শিশু জান্নাতিকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইজিবাইকটি জব্দ করে এবং চালককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক জব্দসহ চালককে হেফাজতে নিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category