• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার
মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর থেকে অনলাইন জুয়ার এজেন্ট এবং সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একাধিক মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি শামীম রেজাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে কোমরপুর গ্রামে শামীমের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির একটি সূত্র ও স্থানীয় গ্রামবাসী এই তথ্য নিশ্চিত করেছেন।

শামীম রেজার বিরুদ্ধে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেহেরপুরে দুটি এবং ঢাকার সিআইডিতে আরও তিনটি মামলা চলমান রয়েছে। এ ছাড়া সিআইডির সাইবার পুলিশ সেন্টার তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের একাধিক অভিযোগে তদন্ত করছে বলে ঢাকা সিআইডির সূত্র প্রতিবেদককে নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের বিষয় নিয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ওসি প্রদীপ কুমার সানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি সাক্ষীর কারণে বর্তমানে মেহেরপুর জেলার বাইরে রয়েছি। তবে আমার টিম একজন এজেন্টকে গ্রেফতার করেছে এ কথা শুনেছি। কাকে কি কারনে কি কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এটা তদন্ত ও যাচাই-বাছাই শেষে আগামীকাল অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে আপনাকে সহ সকল গণমাধ্যম কর্মীকে জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category