• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
মুজিবনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুজিবনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি টীম লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, মহাজনপুর গ্রামের রাজ্জাকের ইটভাটার পাশে গমক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে মাঠের লোকজন স্থানীয় ইউপি সদস্য কালু মিয়াকে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে। লাশের গলায় ও কপালের উপরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এ হত্যাকান্ডে জড়িত তা খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে। সেই সাথে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ঐ নারীর আনুমানিক বয়স ৩২ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category