• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জন পুশ ব্যাক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জন পুশ ব্যাক
মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জন পুশ ব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জন বাংলাদেশিকে  পুশ ব্যাক করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে বৃষ্পতিবার (১১ জুলাই) ভোরের দিকে পাঠিয়ে দেয়। নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরে গেছে  পুশ ব্যাক হয়ে আসা লোকজন তাদের। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভোর চারটার দিকে নাজিরাকোনা সীমান্তের কাটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এসময় ১০ জন ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। সেখান থেকে পায়ে হেঁটে তারা নাজিরাকোনা গ্রামে পৌছুলে ভ্যানযোগে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছায় ভোরের দিকে। সেখানে স্থানীয় সাংবাদিকরা তাদের গতিবিধি দেখে কথা বলতে গেলে তারা জানায় বিএসএফ তাদের তারকাটার গেট খুলে ঠেলে দিয়ে চলে গেছ।
আগতদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা সকলেই দরিদ্র। কাজের খোঁজে অনেক আগে তারা ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার এক পর্যায়ে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। বেশ কিছুদিন হাজতবাসের পর গেল রাতে তাদেরকে আনা হয় নাজিরাকোনা সীমান্তে। সেখানে তাদের আঙ্গুলের ছাপ নেয় বিএসএফ সদস্যরা। এক পর্যায়ে কাটাতারের গেট খুলে তাদেরকে বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেয়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান,  পুশ ব্যাকের  বিষয়টি পুলিশের কাছে কোন তথ্য নেই। বিজিবির কাছে কোন তথ্য আছে কি না তাও জানা নেই।
বিজিবি মুজিবনগর নাজিরাকোনা বিওপি কমান্ডার বলেন,  পুশ ব্যাকের কোন তথ্য আমাদের কাছে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category