• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মুজিবনগর সীমান্ত দিয়ে নারীসহ ১৪ জন পুশব্যাক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
মুজিবনগর সীমান্ত দিয়ে নারীসহ ১৪ জন পুশব্যাক
মুজিবনগর সীমান্ত দিয়ে নারীসহ ১৪ জন পুশব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৫ মার্চ) ভোরের দিকে ৯ জন পুরুষ ও ৫ জন নারী পুশব্যাক হয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরে গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাত চারটার দিকে সোনাপুর সীমান্তের কাটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এসময় ৯ পুরুষ ও ৫ নারী ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। পায়ে হেঁটে তারা সোনাপুর গ্রামের ভেতরে গিয়ে ভ্যানযোগে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছায় ভোরের দিকে। সেখানে স্থানীয় সাংবাদিকরা তাদের গন্তব্যে ফেরার ভিডিও ধারণ করেন।

পুশব্যাক হয়ে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা সকলেই দরিদ্র। কাজের খোঁজে অনেক আগে তারা ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার এক পর্যায়ে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। বেশ কিছুদিন হাজতবাসের পর গেল রাতে তাদেরকে আনা হয় সোনাপুর সীমান্তে। সেখানে তাদের আঙ্গুলের ছাপ নেয় বিএসএফ সদস্যরা। এক পর্যায়ে কাটাতারের গেট খুলে তাদেরকে বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেয় বিএসএফ।

ভারত থেকে ফিরে আসা কয়েকজন জানান, তাদের বাড়ি খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়। ভোরে কেদারগঞ্জ থেকে বিভিন্ন যানবাহনযোগে তারা গন্তব্যে ফিরে গেছেন।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, পুশব্যাকের বিষয়টি পুলিশের কাছে কোন তথ্য নেই। বিজিবির কাছে কোন তথ্য আছে কি না তাও জানা নেই।

তবে পুশব্যাকের বিষয়ে জানতে চেয়ে বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার খালেক বলেন, পুশব্যাকের কোন তথ্য আমাদের কাছে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category